বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: গ্রাম্য সালিসে ২০ জুতার বাড়িতে দফারফা বেড়ায় মাদকবিরোধী অভিযান: ৫ যুবককে কারাদণ্ড ও জরিমানা প্রাথমিক বৃত্তিতে আলহেরা একাডেমির দাপট, বেড়ায় ২৫ ট্যালেন্টপুলের ২১টিই আলহেরা! সাঁথিয়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ভষ্মীভূত, প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি পাবনায় সুস্থ ব্যাক্তিকে অসুস্থ দেখিয়ে অনুদানের অর্থ আত্মসাতে অফিস সহকারীর সিন্ডিকেট বেড়ায় শতাধিক রোগীকে অর্থোপেডিক চিকিৎসা প্রদান ৪৬ বছর পেরিয়ে ৪৭ বছরে বেড়া প্রেস ক্লাব: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন সাঁথিয়ার সেই স্কুলকে সংবর্ধনা জাতসাখিনী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আজাদুর রহমান

ইবতেদায়ী বৃত্তিতে উপজেলায় সেরা কাশিনাথপুরের ইসলাহুল উম্মাহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬১ বার পড়া হয়েছে

কাশিনাথপুর প্রতিনিধি: অল্প সময়ের পথচলায়ই চমক দেখালো কাশিনাথপুরের ইসলাহুল উম্মাহ একাডেমি ও ক্যাডেট মাদরাসা। এবতেদায়ী (৫ম শ্রেণি) বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। জানা যায়, অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীর মধ্যে ১০ জনই বৃত্তিপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ছেলেদের মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে শোয়াইব হাসান সাদ এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছে তাসকিয়া আমিন। ট্যালেন্টপুলে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে আবু তালহা ও জিনাত বিন সিফাত।
এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তানিশা ইসলাম, আতিকা হুসনা, আবু তালহা শাবাব, আল গালিব, আলিফ ওয়াহীদ ও রাইম রাইয়ান সিদ্দিকী। নতুন একটি প্রতিষ্ঠানের জন্য এমন ফলাফল এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাদ বিন আব্দুর রউফ বলেন, “সাধারণ ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত আমাদের প্রতিষ্ঠানের বয়স মাত্র তিন বছর। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েই শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে। অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমেই এই সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর মুস্তাফীজুর রহমান খান বলেন, “কাশিনাথপুরে অবস্থান করলেও ইসলাহুল উম্মাহকে আমরা জাতীয় মানের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। সে লক্ষ্যেই প্রয়োজনীয় অবকাঠামো, মানসম্পন্ন শিক্ষক নিয়োগ এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।”
উপজেলায় প্রথম হওয়া শোয়াইব হাসান সাদের বাবা অধ্যাপক সাইফুল ইসলাম ও তাসকিয়া আমিনের মাতা স্কুল শিক্ষিকা রাজিয়া খাতুন জানান, “ইসলাহুল উম্মাহ’র শিক্ষার মান ও শিক্ষকদের আন্তরিকতায় আমরা মুগ্ধ। উপজেলা পর্যায়ে প্রথম হওয়ার এই আনন্দকে আমরা ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসাকে উৎসর্গ করলাম।”
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, নতুন প্রতিষ্ঠানের এ অভাবনীয় সাফল্য এলাকায় মানসম্মত শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে। উপজেলার শিক্ষা অঙ্গনে ইসলাহুল উম্মাহ একাডেমির এ অর্জন নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!