বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় ভ্যান চালককে পিটিয়ে আটোভ্যান ছিনতাই বেড়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি পৈত্রিক সম্পত্তি ভূমি দস্যু দখলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে মিলছে না সমাধান বেড়ায় পরিবেশ ভারসাম্য রক্ষায় এসএসএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাঁথিয়া দোকান এবং বাড়িতে একমাসে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার বেড়ায় চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান, ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে ফার্মেসিকে ভ্রাম্যমাণে জরিমানা প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসিতে জিপিএ ৩.৮৯ পেল সাঁথিয়ার কলি বেড়ায় বিষধর সাপের কামড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মৃত্যু বেড়ায় নিঃসন্তান চাচার সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগে ভাতিজি সোহাগির বিরুদ্ধে স্বজনদের মানববন্ধন

সাঁথিয়ায় ভ্যান চালককে পিটিয়ে আটোভ্যান ছিনতাই

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পাবনার সাঁথিয়ায় যাত্রীবেশি ছিনতাইকারিরা ভ্যান চালক রমজান আলী (৪০) কে পিটিয়ে আটোভ্যান ছিনতাই এর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৫ আগষ্ট) রাত সাড়ে ৯টায় কাশিনাথপুর-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলাধীন মহিষাকোলা হাইওয়ে রাস্তার ওপর। থানা পুলিশ ছিনতাইকারি বিপ্লবকে গ্রেপ্তারসহ ছিনতাইকৃত আটোভ্যান উদ্ধার করছে।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকরহাটি গ্রামের মৃত মোমিন সরদারের ছেলে রমজান সরদার একজন আটোভ্যান চালক। প্রতিদিনের ন্যায় গত ২৫ আগষ্ট সন্ধ্যা রাতে আটোভ্যান নিয়ে শহীদনগর বাজারে যায়। রাত ৯টায় দিকে যাত্রীবেশী বেড়া উপজেলার মোল্লা বাড়ি গুচ্ছগ্রামের নজরুল ইসলামের ছেলে সবুর(২৫)ও বিপ্লব(২২),এবং ফকির মিয়ার ছেলে ভোলা(১৯) নামের ৩ জনকে উক্ত বাজার থেকে চাকলা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কাশিনাথপুর-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলাধীন মহিষাকোলা হাইওয়ে রাস্তার ওপর পৌছামাত্রই যাত্রীবেশী ছিনতাইকারিরা আটোভ্যান চালককে থামতে বলে। আটোভ্যানটি থামতেই ছিনতাইকারিরা ভ্যন চালক রমজানের মাথায় আঘাত করে আটোভ্যানটি ছিনিয়ে নেয়। এসময় তার ডাকচিৎকারে স্বজনরা আগাইয়া আসেন এবং আহত অবস্থায় বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, স্থানীয়রা ওই রাতেই ছিনতাইকারি বিপ্লব সরদারকে আটক করে জিজ্ঞাসাবাদে জানতে পারে আটোভ্যানটি ছিনতাই করেছে। এসময় তাকে উত্তম-মধ্যম দিয়ে বেড়া থানা পুলিশে দেওয়া হয়। বেড়া থানা পুলিশ সাঁথিয়া থানা এলাকার ঘটনা হওয়ায় উক্ত যুবককে ওই রাতেই সাঁথিয়া থানা পুলিশকে দেন।

বিপ্লবকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ছিনতাইকৃত আটোভ্যানটি চাকলা বাজার থেকে উদ্ধার করা হয়। এঘটনায় রমজানের ভাই বাদী হয়ে ৩জনকে আসামী করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!