রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বেড়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পাবনার বেড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সানিলা মধ্যপাড়া গ্রামের আব্দুল মতিন ফকিরের বসতবাড়িতে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল মতিন ফকিরের ঘরের পূর্ব পাশে থাকা খড়ের পালার দিক থেকে আগুনের সুত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা জিনিসপত্র বের করার সুযোগ পাননি পরিবারটির সদস্যরা। দ্রুত আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে ভুক্তভোগী পরিবার জানান, আগুনে তাদের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় পার্শ্ববর্তী অন্য বাড়িঘরগুলো রক্ষা পেয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!