বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশিষ্ট শিল্পপতি আজাদ খাঁন আর নেই, সর্ব মহলে শোকের ছায়া সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইসলাহুল উম্মাহ: আদর্শ, আধুনিকতা ও মুক্তচিন্তার এক অনন্য পাঠশালা সাঁথিয়ায় ভ্যান চালককে পিটিয়ে আটোভ্যান ছিনতাই বেড়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি পৈত্রিক সম্পত্তি ভূমি দস্যু দখলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে মিলছে না সমাধান বেড়ায় পরিবেশ ভারসাম্য রক্ষায় এসএসএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাঁথিয়া দোকান এবং বাড়িতে একমাসে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার বেড়ায় চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান, ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে ফার্মেসিকে ভ্রাম্যমাণে জরিমানা

বিশিষ্ট শিল্পপতি আজাদ খাঁন আর নেই, সর্ব মহলে শোকের ছায়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের সুপরিচিত মার্স হোল্ডিংস লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও দানভীর আজাদ খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।

মরহুম আজাদ খান পাবনা সাঁথিয়ায় উপজেলা করমজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পুন্ডুরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আশরাফ খাঁনের বড় ছেলে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই বাবু খান।

মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বাদ আসর তাকওয়া মসজিদ (ধানমন্ডি 12/A) এবং দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) মরহুম এর নিজ গ্রামের পুন্ডুরিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গনে। জানাযা নামাজ শেষ চাকলা- পুন্ডুরিয়া কবরস্থানে তাহার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দির্ঘদিন কিডনি জনিত রোগে ভুগছিলেন।

তিনি নিজের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও মরহুম আজাদ খান তার নিজ গ্রামের স্বনামধন্য পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ঢাকায় ও নিজ এলাকায় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জরিত ছিলেন। এলাকায় একজন দানভীর ব্যাক্তি হিসেবে পরিচিত ছিলেন তিনি। এছাড়াও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “পাবনা নিউজ” এর উপদেষ্টা ছিলেন তিনি।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল এর সকল সাংবাদিকবৃন্দগণ। এছাড়াও তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সকলে। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তিনি পরিবার-পরিজন, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বজনরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!