শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পাবনার সাঁথিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভিপি শামসুর রহমানের নেতৃত্বে সাঁথিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এসে শেষ হয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে.এম মাহবুব মোর্শেদ জ্যোতির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ভিপি শামসুর রহমান। এসময় শামসুর রহমান বলেন, দেশ ও জাতির প্রতিটি সংকটে বিএনপি সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান তিনি ।

এসময় পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারি সান্টু,সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!