বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বেড়ায় পরিবেশ ভারসাম্য রক্ষায় এসএসএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সরকার আরিফঃ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলার ঐতিহ্যবাহী বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০:০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এনজিও সংস্থা ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস’ (এসএসএস)-এর আয়োজনে এ কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিদ্যালয়ের প্রায় ৭০০ জন ছাত্রীর মাঝে আনুমানিক ১ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আম, লিচু, পেয়ারা ও নিম গাছের চারা।
অনুষ্ঠানে এসএসএস-এর সিরাজগঞ্জ জোনের ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, শাহজাদপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ সোলায়মান হোসাইন, বেড়া শাখার শাখা ব্যবস্থাপক এবং মোছাঃ আফরোজা আক্তারসহ সংস্থার সকল সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন:
মোঃ মঈন উদ্দিন — যুগ্ম আহ্বায়ক, বেড়া পৌর বিএনপি এবং সভাপতি, বেড়া উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়ন।
মানিক হোসেন — সাধারণ সম্পাদক,বেড়া পৌর ছাত্রদল।
মো. সাজেদুল ইসলাম দিপু — বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সাবেক সহ-সভাপতি, বেড়া পৌর বিএনপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নায়েব আলী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মোঃ বাবলু খাঁ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!