বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বেড়ায় চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান, ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে ফার্মেসিকে ভ্রাম্যমাণে জরিমানা প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসিতে জিপিএ ৩.৮৯ পেল সাঁথিয়ার কলি বেড়ায় বিষধর সাপের কামড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মৃত্যু বেড়ায় নিঃসন্তান চাচার সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগে ভাতিজি সোহাগির বিরুদ্ধে স্বজনদের মানববন্ধন বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল ‘কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম’ বেড়ায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ রুপপুরে মদ্যপায় দুই রাশিয়ান এর মারামারি নিহত ১ এফএলএন লক্ষ্যমাত্রায় ব্যর্থতা: বেড়ার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গণ-শোকজ প্রধানমন্ত্রীর কাছে পাবনা জেলা পুলিশ সুপারের জন্য পাবনাবাসীর খোলা চিঠি

বেড়ায় চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান, ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আরিফ খাঁন: পাবনার বেড়া পৌরসভার বনগ্রামে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৩০০ পিস জাল, জালের রিং তৈরির দুটি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বনগ্রাম এলাকার ঈশ্বর নামের এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে চায়না দুয়ারি জাল তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৩০০ পিস চায়না দুয়ারি জাল, জালের রিং তৈরির দুটি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

পরে জব্দ করা জালগুলো বেড়া উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল তৈরির মেশিনসহ কিছু ধাতব মালামাল সংরক্ষণ করা হয়েছে। এসব মালামাল পরবর্তীতে নিলামে দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

অভিযানের সময় বাড়ির মালিক ঈশ্বরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তাকে জেল বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেন। অভিযানে বেড়া মডেল থানার পুলিশের একটি দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সার্বিক সহযোগিতা করেন।

মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!