রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বেড়ায় বিষধর সাপের কামড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

আরিফ খাঁন: পাবনার বেড়া উপজেলার চর মিরপুর গ্রামে বিষধর সাপের কামড়ে সদ্য ফল পাওয়া এসএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে।

নিহত সোনালী আক্তার (১৬) বেড়া উপজেলার সিঁনথী পাঠশালা থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ৩.৫৬ পয়েন্ট পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন।

মঙ্গলবার (১১ আগষ্ট) রাত ১০ টার দিকে তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে।

পরিবার সূত্রে জানা গেছে,সোনালি তার মায়ের সঙ্গে করে পাশের একটি বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন ঠিক সেই সময় তাঁকে বিষধর সাপ কামড় দেয়।তাকে বাঁচাতে প্রথমে উঝা পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। নিহত সোনালি আক্তার তার নানা বাড়ি ঢালারচর ইউনিয়নের চর মিরপুর গ্রামে থেকে পড়াশোনা করতেন।সোনালী ৫ বছর বয়সে বোন হারায় ৬ বছর বয়সে বাবা হারায় আর তিনি এ বছর এসএসসি পাস করে।

বিদ্যালয়ের সহপাঠীরা জানায়,সোনালী পড়াশোনার পাশাপাশি স্কাউন্টস,খেলাধুলায় পারদর্শী ছিলো।সব সময় সবার সাথে বন্ধুত্বস্বরূপ আচরণ করতো।সোনালীর এমন অকাল মৃত্যুতে আমরা মর্মাহত হয়েছি।আমরা আগামীকাল বিদ্যালয়ে ওকে নিয়ে সকল শিক্ষার্থী অনুষ্ঠানের আয়োজনও করেছি কিন্তু কে জানে সোনালী আজ আমাদের মাঝ থেকে চলে যাবে।
সোনালীর মা জানান, ২ সন্তান এবং স্বামী হারিয়ে নিস্তব্ধ হয়ে গেছি আমি এখন কি নিয়ে বাঁচবো।

এমন হৃদয় বিদারক ঘটনায় সোনালীর বিদ্যালয়ে এবং স্থানীয়দের মাঝে শো:কের ছায়া নেমে এসেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সজিব বলেন,সোনালী বিদ্যালয়ে শুধু পড়াশোনায় মেধাবী শিক্ষার্থী ছিল না খেলাধুলাসহ ওর মধ্যে অনেক ধরনের মেধা ছিল।সোনালীর অকাল মৃত্যুতে আজ বিদ্যালয়ের সকলেই শোকাহত।আগামীকাল বৃহ:প্রতিবার আমাদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উল্লাসের আয়োজন করা হয়েছিলো তার অকাল মৃত্যুর কারণে অনুষ্ঠান বাতিল করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!