শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বিশিষ্ট শিল্পপতি আজাদ খাঁন আর নেই, সর্ব মহলে শোকের ছায়া সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইসলাহুল উম্মাহ: আদর্শ, আধুনিকতা ও মুক্তচিন্তার এক অনন্য পাঠশালা সাঁথিয়ায় ভ্যান চালককে পিটিয়ে আটোভ্যান ছিনতাই বেড়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি পৈত্রিক সম্পত্তি ভূমি দস্যু দখলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে মিলছে না সমাধান বেড়ায় পরিবেশ ভারসাম্য রক্ষায় এসএসএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাঁথিয়া দোকান এবং বাড়িতে একমাসে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার বেড়ায় চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান, ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ

রুপপুরে মদ্যপায় দুই রাশিয়ান এর মারামারি নিহত ১

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

আরিফ খানঃ পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুরে মদ্যপান অবস্থায় রাশিয়ার দুই নাগরিকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কুদরিন সার্গেই (৫৬) নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা রুপপুর গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫ তলায় এই ঘটনা ঘটে।

নিহত কুদরিন সার্গেই নিহত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রীণসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত রাশিয়ানের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মদপানের‌ পর পরস্পর বাগবিতণ্ডা জড়ান। এক পর্যায়ে উভয় একে অপরকে আঘাত করে। এসময় দুইজনই গুরুতর আহত হন। আহতাবস্থায় তাদেরকে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সার্গেইকে পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

এবিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!