শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বিশিষ্ট শিল্পপতি আজাদ খাঁন আর নেই, সর্ব মহলে শোকের ছায়া সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইসলাহুল উম্মাহ: আদর্শ, আধুনিকতা ও মুক্তচিন্তার এক অনন্য পাঠশালা সাঁথিয়ায় ভ্যান চালককে পিটিয়ে আটোভ্যান ছিনতাই বেড়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি পৈত্রিক সম্পত্তি ভূমি দস্যু দখলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে মিলছে না সমাধান বেড়ায় পরিবেশ ভারসাম্য রক্ষায় এসএসএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাঁথিয়া দোকান এবং বাড়িতে একমাসে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার বেড়ায় চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান, ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ

বেড়ায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আরিফ খানঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার দুপুর বারোটার দিকে কাজিরহাট এলাকার নটাখোলা ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। নিখোঁজরা হলো টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে রাতুল রায় (১৫) পাবনা দিলালপুর এলাকার মিঠুলাল সরকার এর ছেলে প্রভাত সরকার (১৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে তারা। একপর্যায়ে নদীর তীব্র স্রােতে ভেসে গিয়ে দুজনই নিখোঁজ হয়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। দুই স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোক এবং উদ্বেগের ছায়া নেমে এসেছে। সর্বশেষ সন্ধা ৬ টা পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!