শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

বেড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

বেড়া পাবনা প্রতিনিধিঃ পাবনা বেড়া উপজেলার আমিনপুরে কিছুতেই থামানো যাচ্ছে না মাদকের ব্যবসা। তালিমনগর গ্রামে এসিল্যান্ডের অভিযানে আটকের ৪ দিনের মাথায় একই স্থানে র‍্যাবের অভিযানে ২৯৫ পিচ ইয়াবাসহ আটক করে র‍্যাব-১২ একটি চৌকস দল।

গতকাল (শুক্রবার) বিকাল পৌনে ৬টার দিকে আমিনপুর থানার তালিমনগর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১২ এ সময় হাতেনাতে ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়।

আটক আরিফ খন্দকার (২৮) সে আমিনপুর থানা এলাকার তালিমনগর গ্রামের মো: আলী খন্দকারের ছেলে।
এ ঘটনায় মোঃ আলি খন্দকারের আরেক ছেলে মোঃ সজীব খন্দকার (২৪) পলাতক রয়েছে।

র‍্যাব জানায় ,গ্রেফতার হওয়া আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের ব্যবসা করে এবং পলাতক আসামী মোঃ সজীব খন্দকার (২৪) এর হাত থেকে ফেলে দেওয়া ০২ টি নীল জিপার ব্যাগ হইতে ২৯৫ (দুইশত পঁচানব্বই) পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলায় আমিনপুর থানায় হস্তান্তর করা হয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!