শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সাঁথিয়ায় নারীর ঘর থেকে যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

নাছির হোসাইন: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে একটি বসতঘর থেকে আলিফ (২০) নামের এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিফ ওই গ্রামের মৃত রোজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রঘুনাথপুর গ্রামের এক নারীর ঘর থেকে ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আতাইকুলা থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর এবং তদন্ত সাপেক্ষে মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
হঠাৎ করে এক নারীর ঘর থেকে যুবকের এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!