শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতার গলা কাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ  পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন শুকুর। পরে রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের বাড়িতে ফোন দিয়ে কোনো খোঁজখবর পাওয়া যায়নি। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান জানান,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। কি কারণে হত্যা হয়েছে এখনো জানা সম্ভব হয়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!