বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

বেড়ায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

​আবুজর গিফারী,বেড়া, পাবনা: পাবনার বেড়ায় যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ ১৫ জুলাই ২০২৬ (বুধবার) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রুনাল্ট চাকমা।
​প্রস্তুতিমূলক সভায় উপস্থিত বক্তারা ‘জুলাই শহীদ দিবস’ সফল ও সার্থকভাবে উদযাপনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করেন। দিবসটি উপলক্ষে আগামীকাল ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা হল রুমে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আয়োজিতব্য বিভিন্ন কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
​উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!