মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পৈত্রিক সম্পত্তি ভূমি দস্যু দখলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে মিলছে না সমাধান বেড়ায় পরিবেশ ভারসাম্য রক্ষায় এসএসএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাঁথিয়া দোকান এবং বাড়িতে একমাসে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার বেড়ায় চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান, ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে ফার্মেসিকে ভ্রাম্যমাণে জরিমানা প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসিতে জিপিএ ৩.৮৯ পেল সাঁথিয়ার কলি বেড়ায় বিষধর সাপের কামড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মৃত্যু বেড়ায় নিঃসন্তান চাচার সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগে ভাতিজি সোহাগির বিরুদ্ধে স্বজনদের মানববন্ধন বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল ‘কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম’ বেড়ায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ

সাঁথিয়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ভষ্মীভূত, প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

আরিফ খাঁনঃ পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের বড়গ্রাম বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ীর দোকানঘর সহ দোকানের সকল মালামালপুরে বশীভূত হয়েছে। প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী আলমগীর জানান।

সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বড় গ্রামের আলহাজ্ব আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বড়গ্রাম বাজারে মুদিখানা, সার, কীটনাশক ও ডেকোরেটর ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার (০৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে হঠাৎ করে তার দোকানে আগুন ধরে যায়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে দোকানে থাকা প্রায় ৩৫ লাখ টাকার মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায় বলে জানা গেছে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!