শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

বেড়ায় শতাধিক রোগীকে অর্থোপেডিক চিকিৎসা প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

বেড়া পাবনা প্রতিনিধি: পাবনার বেড়ার সাধারণ ও দরিদ্র মানুষের দোরগোড়ায় মানসম্মত ও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বিশেষ অর্থোপেডিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জুলাই (শুক্রবার) সি.এন্ড.বি বাসস্ট্যান্ড সংলগ্ন ‘নুরুন্নাহার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এ এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে মাত্র ১০০ টাকা নামমাত্র ভিজিটে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

​অর্থপেডিক এই মেডিকেল ক্যাম্পের মূল নেতৃত্বে ছিলেন ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের খ্যাতনামা অর্থোপেডিক, ট্রমা, আরথ্রোস্কোপি ও আরথ্রোপ্লাস্টি সার্জন অধ্যাপক (লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত) ডাঃ মোঃ জামিল জাইদুর রহিম। ক্যাম্পে তার সাথে আরও ৫ জন অভিজ্ঞ চিকিৎসকসহ মোট ৬ জনের একটি দক্ষ মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে স্থানীয় ও আশেপাশের অঞ্চলের শতাধিক রোগীকে উন্নত অর্থোপেডিক ও ট্রমা সংক্রান্ত আধুনিক চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

​এত কম খরচে ঘরের কাছে দেশের অন্যতম শীর্ষ এবং আন্তর্জাতিকভাবে (ভারত ও তুরস্ক) উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষ ও রোগীরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। চিকিৎসা নিতে আসা সানিলা গ্রামের আব্দুস সামাদ বলেন, আমি একজন রিক্সা চালক, আমার পক্ষে ঢাকায় গিয়ে এই ধরনের উন্নত চিকিৎসা নেয়া অত্যন্ত কষ্টকর। আজকের এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেভাবে আমি অত্যন্ত আনন্দিত। চিকিৎসা নিতে আসা রহিমা খাতুন নামে ষাটোর্ধ বয়স্ক এক মহিলা বলেন, এত অল্প খরচে বাড়িতে বসে চিকিৎসা নিতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। দরিদ্র মানুষের কথা চিন্তা করে এই ধরনের সেবা নিয়মিত আয়োজন করার ব্যাপারে তিনি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেন।

​ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের বিশেষ ও আকুল অনুরোধের প্রেক্ষিতে এই মানবিক সেবা কার্যক্রমকে নিয়মিত করার ঘোষণা দেওয়া হয়েছে। রোগীরা প্রতিমাসে এই ক্যাম্প পরিচালনার অনুরোধ জানালে, অধ্যাপক ডাঃ মোঃ জামিল জাইদুর রহিম স্থানীয়দের আশ্বস্ত করে জানান, এখন থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার এই সেন্টারে নিয়মিতভাবে অর্থোপেডিক ক্যাম্পের সেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
​এলাকার সুধীজন ও সচেতন মহল মনে করছেন, অধ্যাপক জামিল জাইদুর রহিমের এমন মহতী উদ্যোগের ফলে এলাকার দরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার বড় ধরনের ভোগান্তি, যাতায়াত কষ্ট এবং অতিরিক্ত অর্থনৈতিক ব্যয় অনেকাংশে কমে যাবে। অসহায় রোগীরা নিজ এলাকাতেই স্বল্প ব্যয়ে সর্বোচ্চ মানের চিকিৎসা সুবিধা পাবেন, যা এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!