শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন সাঁথিয়ার সেই স্কুলকে সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।

এসময় জেলা প্রশাসক ক্ষুদে শিক্ষার্থীর বক্তব্য শুনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও করা হয়।

গত ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর জাতীয় পর্যায়ের ফাইনালে ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ৪-২ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!