শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল ‘কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম’ বেড়ায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ রুপপুরে মদ্যপায় দুই রাশিয়ান এর মারামারি নিহত ১ এফএলএন লক্ষ্যমাত্রায় ব্যর্থতা: বেড়ার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গণ-শোকজ প্রধানমন্ত্রীর কাছে পাবনা জেলা পুলিশ সুপারের জন্য পাবনাবাসীর খোলা চিঠি বেড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ সাঁথিয়ায় জামায়াত এমপির ইমামতী নিয়ে মসজিদে বিএনপি জামায়াতের হাতাহাতি পাবনার বেড়ায় ১৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ সাঁথিয়ায় মাদ্রাসায় মাদকের আসর, পরিচালকসহ ৮ জনের সাজা সাঁথিয়ায় নারীর ঘর থেকে যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার

ভূমি সেবার মানোন্নয়নে সাঁথিয়ায় গণশুনানিতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পাবনার সাঁথিয়ায় ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার করমজা ইউনিয়নে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।

ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি হলো এমন একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে নাগরিকরা সরাসরি ভূমি অফিসের কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) বা জেলা প্রশাসকের কাছে তাদের জমির নামজারি, খতিয়ান, খাজনা প্রদান ও অন্যান্য সমস্যা নিয়ে অভিযোগ ও পরামর্শ তুলে ধরতে পারেন। এর মূল লক্ষ্য হলো ভূমি প্রশাসনকে দুর্নীতি ও হয়রানিমুক্ত এবং সেবা প্রদানকে স্বচ্ছ ও দ্রুততর করা।

ভূমি সেবা সংক্রান্ত উপলক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলামের উদ্যোগে সাঁথিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে এলাকার সুফলভোগীদের নিয়ে এই গণশুনানির আয়োজন করে। পাবনা জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,বর্তমান সরকার জনবান্ধব সরকার। ভূমিসেবাকে মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে কাজ করছে। আপনারা চাইলে আমরা ওয়ার্ড পর্যন্ত যেতে পারি।

তিনি বলেন, ভূমি অফিসকে শতভাগ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমেই ভূমি সেবার মানোন্নয়ন সম্ভব। তিনি বলেন, ভূমি সেবার মানোন্নয়নে প্রস্তাবনা এসেছে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি মাসে শিক্ষার্থীদের নিয়ে একটি করে ভূমি বিষয়ে জ্ঞান শেয়ার করবে। এসময় তিনি বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হানের পরিচালনায় গণশুনানিতে সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের উত্তর দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না প্রমখ।
গণশুনানিতে দেড় শতাধিক সাধারণ সেবা গ্রহীতা ও নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা সরাসরি ভূমি সেবা সংক্রান্ত নানা অনিয়ম, হয়রানি, দীর্ঘসূত্রিতা ও জটিলতার বিষয় তুলে ধরেন। এ সময় আসিফ রায়হান বলেন, প্রান্তিক পর্যায়ের জনগণের সেবা প্রাপ্তিতে গণশুনানি অনেক কার্যকর ভূমিকা রাখে’। এসময় সাধারণ মানুষকে তৃতীয় পক্ষের নির্ভরতা পরিহার করে সরাসরি সেবা গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, এ গণশুনানি শুধু সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম নয়। এটি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে একটি কার্যকর উদ্যোগ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!