শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সাঁথিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পাবনা সাঁথিয়ায় গাছে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো.শামসুর খান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (০৭ জুন ) বিকেল ৫ টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শামুকজানী গ্রামের শামসুর খাঁর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত্য রিয়াজ উদ্দিন খান এর সেজো ছেলে পেশায় কৃষক ছিলেন। তিনি চার সন্তানের জনক।

পরিবার সূত্রে জানা যায়, বিকেল ৫ টার দিকে বসতবাড়ির উঠানে থাকা একটি আম গাছে আম পাড়ার জন্য ওঠেন তিনি। এসময় হঠাৎ তিনি গাছের ঢাল ভেঙে মাটিতে পরে যান। এতে বুকে ও ঘাড়ে আঘাতে গুরুতর আহত হন। তাৎক্ষণিক পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিশ্চিত করে করমজা ইউপি চেয়ারম্যান মো. বেলাল  জানান, আমি ঘটনাটি শুনেছি এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!