শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

বেড়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে ভূমিসেবা মেলা ও সেবা সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে বেড়া উপজেলা পরিষদ চত্বরে এই সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে আলোচনা সভায় সেবা গ্রহীতাদের অভিযোগ ও পরামর্শ গ্রহণে উন্মুক্ত আলোচনা হয়। আলোচনা শেষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সাধারণ মানুষকে ডিজিটাল ভূমি সেবায় উদ্বুদ্ধ করতে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে।বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান , বেড়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আ. সালাম মোল্লা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!