সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতসাখিনী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আজাদুর রহমান সাঁথিয়ার চিকিৎসকের অবহেলায় যুবকের মৃত্যু  ভূমি সেবার মানোন্নয়নে সাঁথিয়ায় গণশুনানিতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম সাঁথিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু পাবনায় প্রেসিডেন্ট জিয়ার মৃত্যু দিবসে মেলা সার্কাস উদ্ভোধনে কৃষকদল সভাপতি, সমালোচনার ঝড় পাবনার সাঁথিয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা : লুটপাট, গ্রেফতার ৪ সাঁথিয়ায় বিএনপি ও জামায়াতের উত্তেজনা, ১৪৪ ধারা জারি পাবনার বেড়ায় মাটি কাটায় দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা বেড়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়া উপজেলার মাশুন্দিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ৬ মে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি সহযোগী অধ্যাপক ডা. খন্দকার পারভেজ আহমেদ। পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য খন্দকার সালাহউদ্দিন রমি। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু।
এসময় আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য শহীদুল ইসলাম চৌধুরী, কাজী মাসুদ ও মজিবর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতায় ধারাভাষ্যে ছিলেন প্রভাষক আব্দুস সালাম আজাদী এবং সার্বিক পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক আক্কাস আলী ফকির।
এবারের আয়োজনে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য ও অভিভাবকদের জন্য মোট ২০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতা জমে ওঠে। প্রথম দিনের কর্মসূচির শেষপর্বে আকর্ষণীয় “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা দর্শকদের বিশেষভাবে আনন্দ দেয়।
দ্বিতীয় দিনের কর্মসূচি আগামীকাল ৭ মে অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে দিনব্যাপী আয়োজন। কর্মসূচির শুরুতেই থাকবে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবের সংবর্ধনা ও আলোচনা সভা। তৃতীয় পর্বে থাকবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সবশেষে আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে বৈকালিক সুর আয়োজন।
কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সহশিক্ষা কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!