শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বিশিষ্ট শিল্পপতি আজাদ খাঁন আর নেই, সর্ব মহলে শোকের ছায়া সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইসলাহুল উম্মাহ: আদর্শ, আধুনিকতা ও মুক্তচিন্তার এক অনন্য পাঠশালা সাঁথিয়ায় ভ্যান চালককে পিটিয়ে আটোভ্যান ছিনতাই বেড়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি পৈত্রিক সম্পত্তি ভূমি দস্যু দখলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে মিলছে না সমাধান বেড়ায় পরিবেশ ভারসাম্য রক্ষায় এসএসএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাঁথিয়া দোকান এবং বাড়িতে একমাসে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার

গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হারুনার রশিদ হারুনঃ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান এস এম রিফাত শাহরিয়ার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা রক্ষা এবং মেধা বিকাশের পাশাপাশি নীতি-নৈতিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব এম এ সালাম। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জুনিয়র সেকশনের হেড টিচার ফাওজিয়া আক্তার এবং সিনিয়র সেকশনের হেড টিচার জুয়েল রানা। তারা নিজ নিজ সেকশনের সার্বিক শিক্ষাকার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং পরীক্ষার ফলাফলের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তাদের সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশের পর নিজ নিজ শ্রেণিতে শীর্ষস্থান অধিকারী ও বিশেষ মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অভিভাবকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস এক আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!