শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

বেড়ায় তিন হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পাবনার বেড়া উপজেলায় অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে তিন হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল রবিবার (২৬ এপ্রিল) রাত ১০টার সময় কাজীরহাট বাজারে বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুনাল্ট চাকমা নেতৃত্বে আমিনপুর থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।

একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলার কাজীরহাট বাজারের মিঠু ষ্টোর ও মুন সিগমা ষ্টোরে অভিযান চালানো হয়। এ সময় মিঠু ষ্টোরে এক হাজার ৬০০ লিটার ডিজেল এবং মুন সিগমা ষ্টোরে দুই হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুনাল্ট চাকমা ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মিঠু ষ্টোরের মালিক আব্দুল কদ্দুসকে (৬৫) ৫০ হাজার টাকা এবং মুন সিগমা ষ্টোরের মালিক আব্দুস সালামকে (৫৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল রোববার রাতে ও আজ সোমবার সকালে স্থানীয় কৃষক ও লোকজনের মধ্যে সরকারি দরে তেল বিক্রি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!