শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

পাবনায় অস্ত্র ও গুলিসহ আটক-১

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ এক ব্যক্তিকে আটকের পর তার কাছে থাকা ৩টি অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

শনিবার এই অভিযান পরিচালনা করার পর রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়৷ আটককৃত ব্যক্তির নাম আফজাল হোসেন (৬০)। সে কুমিল্লী গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারেন, আটককৃত আফজাল হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংরক্ষণ, তৈরী ও ক্রয়বিক্রয় করে আসছিল। এমন তথ্যে শনিবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি টিম কুমিল্লী গ্রামে অভিযানে যায়। পুলিশ দেখে আফজাল হোসেন পালানোর চেষ্টাকালে গোয়েন্দা পুলিশের হাতে আটক হন। তার দেয়া তথ্যে বসতবাড়ীডে তল্লাসী চালিয়ে একটি একনলা বন্দুক, ২ টি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেয়া আরও তথ্যে পাবনা শহরের পৌর এলাকার রুপকথা রোডস্থ বোরহান মার্কেটে তার নিজস্ব দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন সাইজের ট্রিগার, ক্লিপ, স্প্রিং ও ফায়ারিং পিন এবং আগ্নেয়াস্ত্রের ব্যারেল ও অন্যান্য যন্ত্রাংশ, পয়েন্ট ২২ বোরের গুলি ও খোসা, একটি একনলা বন্দুকের বডি ও একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আফজাল হোসেন উদ্ধারকৃত অস্ত্র ও যন্ত্রাংশের বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। তার প্রদর্শিত ট্রেড লাইসেন্সে সেলাই মেশিন ও ইয়ারগান মেরামতের কথা উল্লেখ থাকলেও বাস্তবে অবৈধ আগ্নেয়াস্ত্র মেরামত, ক্রয়-বিক্রয় এবং যন্ত্রাংশ প্রস্তুতের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও সরঞ্জামাদী জব্দ করা দেখিয়ে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!