শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সাঁথিয়ায় দুই মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবনকারীকে কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি সাঁথিয়াঃ পাবনার সাঁথিয়ায় দুই মাদকব্যবসায়ী ও এক মাদকসেবনকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্নাসহ সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও ফোর্সের সহায়তায় সাঁথিয়া থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য (গাঁজা) ব্যবসায়ী নন্দনপুর গ্রামের বাবু আলী শেখের ছেলে মোঃ সুরুজ (৩৫), হাপানিয়া গ্রামের মোজাই সরদারের ছেলে মোঃ আজমকে (৩৫) ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকসেবনসেবনকারী তেঁতুলিয়া গ্রামের ওহাব আলীর ছেলে মোহাম্মদ আলহাজ্বকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না ও (ওসি) রফিকুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!