শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

বেড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় নয়ন সরদার (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্বার করেছে পুলিশ। নিহত নয়ন উপজেলার চাকলা ইউনিয়নের কুশিয়ারা দক্ষিন পাড়ার মৃত্য ময়নাল সরদারের ছেলে। পেশায় সে ভ্যান চালক ছিল।

বেড়া মডেল থানার এসআই মমতাজ উদ্দিন নিশ্চিত করে জানান, নয়ন মাদকাসক্ত ছিল। বেশ কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে ঢাকায় চলে যায়। এর পর থেকে সে মানসিক ভাবে ভেঙ্গে পরে।
সোমবার (২০ এপ্রিল) সকালে স্থানীয়রা নয়নের বাড়ির পাশে বাঁশ বাগানের ভেতর একটি আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় নয়নের মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। সে মাদকআসক্ত ছিল এবং ইতিপূর্বেও সে বিশ খেয়ে আত্বহত্যা করার চেষ্টা করেছিল।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ আরো জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নয়ন আত্মহত্যা করেছে। ময়না তদন্ত রিপোর্ট পাবার পরে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!