শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ভষ্মীভূত, প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি পাবনায় সুস্থ ব্যাক্তিকে অসুস্থ দেখিয়ে অনুদানের অর্থ আত্মসাতে অফিস সহকারীর সিন্ডিকেট বেড়ায় শতাধিক রোগীকে অর্থোপেডিক চিকিৎসা প্রদান ৪৬ বছর পেরিয়ে ৪৭ বছরে বেড়া প্রেস ক্লাব: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন সাঁথিয়ার সেই স্কুলকে সংবর্ধনা জাতসাখিনী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আজাদুর রহমান সাঁথিয়ার চিকিৎসকের অবহেলায় যুবকের মৃত্যু  ভূমি সেবার মানোন্নয়নে সাঁথিয়ায় গণশুনানিতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম সাঁথিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু পাবনায় প্রেসিডেন্ট জিয়ার মৃত্যু দিবসে মেলা সার্কাস উদ্ভোধনে কৃষকদল সভাপতি, সমালোচনার ঝড়

সাঁথিয়ায় চাঁদা না পেয়ে ইউনিয়ন উদ্যোক্তাকে মারপিট করলেন জামায়াত কর্মী

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৯৬ বার পড়া হয়েছে

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের পরিচালক( ইউনিয়ন উদ্যোক্তা) আনোয়ার হোসেনকে ৮ এপ্রিল বুধবার দুপুরে চাঁদা না দেওয়ায় অফিসের মধ্যে ঢুকে বেদম মারপিট করেছেন গৌরীগ্রামের মোহাতাব উদ্দিনের ছেলে জামায়াত কর্মী সন্ত্রাসী চাঁদ আলী।

জানা যায়, প্রায় এক বছর আগে সন্ত্রাসী চাঁদ আলী উপজেলার গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের পরিচালক( ইউনিয়ন উদ্যোক্তা) আনোয়ার হোসেন এর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।আনোয়ার হোসেন চাঁদা না দেওয়ায় তাকে ওই সময় মারপিট করে ও ভয়ভীতি দেখান সন্ত্রাসী চাঁদ আলী।একবছর আগে সে ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দেন সন্ত্রাসী চাঁদ আলীকে।৫০ হাজার টাকা চাঁদা পেয়ে সন্ত্রাসী চাঁদ আলী কিছুদিন শান্ত থাকলেও পূনরায় আবার চাঁদার জন্য আনোয়ারকে ভয়ভীতি দেখাতে থাকে। তারই ধারাবাহিকতায় এপ্রিল মাসের প্রথম থেকেই প্রতিদিন আনোয়ারকে ভয়ভীতি দেখাতে থাকে সন্ত্রাসী চাঁদ আলী। ৭ এপ্রিল আনোয়ারকে সন্ত্রাসী চাঁদ আলী বলেন তুই আগামী কালকের মধ্যে বাদবাকি সাড়ে ৪ লাখ টাকা না দিলে অফিসে আসলে তোকে মেরে ফেলবো। ৮ এপ্রিল বুধবার দুপুরে ইউনিয়ন উদ্যোক্তা আনোয়ার হোসেন চাঁদা দেওয়ায় অস্বীকার করলে অফিসের মধ্যে ঢুকে বেদম মারপিট, গলায় থাকা আট আনি স্বর্নের চেইন মালা কেড়ে নিয়ে স্মার্ট ফোন আছাড় দিয়ে ভেঙে দেয় গৌরীগ্রামের মোহাতাব উদ্দিনের ছেলে সন্ত্রাসী চাঁদ আলী। অফিস স্টাফ ও এলাকার লোকজন আনোয়ারের চিৎকারে এগিয়ে এলে সন্ত্রাসী চাঁদ আলী পালিয়ে যায়।

আরো জানা যায়, সন্ত্রাসী চাঁদ আলী ৫ আগষ্টের আগ পর্যন্ত আওয়ামী লীগ করতো এবং নিয়মিত চাঁদাবাজী করতো। ৫ আগষ্টের পর কিছুদিন থেমে ছিলো। জামায়াতে যোগদান করার পর থেকেই সে নিয়মিত চাঁদাবাজী শুরু করেন।

গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের পরিচালক( ইউনিয়ন উদ্যোক্তা) আনোয়ার হোসেন বলেন, সন্ত্রাসী চাঁদ আলী প্রায় একবছর আগে থেকে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।আমি চাঁদা না দেওয়ায় সে আমাকে মারপিট করে। আমি ভয়ে তাকে ৫০ হাজার টাকা চাঁদা দিলে সে কিছুদিনের জন্য শান্ত থাকে। ৫০ হাজার টাকা চাঁদা দেওয়ার কিছুদিন পর থেকেই সে আবার চাঁদা নেওয়ার জন্য আমাকে ভয়ভীতি দেখাতে থাকে। সে আমাকে কালকে বলছে যে তুই টাকা ছাড়া ইউনিয়ন পরিষদে ঢুকলেই তোকে মেরে ফেলবো। আজকে আমি ইউনিয়ন পরিষদের অফিসে বসে কাজ করতেছি। কোন কিছু বুঝিয়ে ওঠার আগেই আমাকে মারপিট শুরু করে সন্ত্রাসী চাঁদ আলী। আমার গলায় থাকা আট আনি স্বর্নের চেইন মালা কেড়ে নিয়ে আমার স্মার্ট ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলে। অফিস স্টাফ এবং আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী চাঁদ আলী পালিয়ে যায়। থানায় মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে। চিকিৎসা নিয়ে লিখিত অভিযোগ দেবো।

সন্ত্রাসী চাঁদ আলীর মুঠোফোনে বারবার ফোন দিলে সে ফোন কেটে দেন।

গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহাব আলী বলেন,আমি আজকে ইউনিয়ন পরিষদে যায়নি তাই ঘটনা সম্পর্কে কিছু জানিনা।আপনারা আসেন বসে মিমাংসা করে দেবনে।

সাঁথিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!