শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

বেড়ায় হাম রুবেলা মোকাবেলায় (এম আর) টিকাদান কর্মসূচি উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ হাম-রুবেলা মোকাবিলায় পাবনার বেড়া উপজেলা জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৮টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ  ৩০টি উপজেলা ও পৌরসভায় এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

 এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে বলে জানা গেছে। পাবনা বেড়া উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন বেড়া উপজেলা নিবাহী অফিসার রুনাল্ট চাকমা।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনে রোববার সকাল ৯টায় জাতশাকিনী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের সবুর খানের বাড়িতে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

 এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহমিনা ইয়াসমিন নীলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতশাখিনী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মানিক), বেড়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান মনির।প

উজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা বলেন, গুজব বা ভ্রান্ত তথ্য এড়িয়ে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

হাম প্রতিরোধযোগ্য একটি রোগ, আর এর সবচেয়ে কার্যকর সুরক্ষা হলো টিকা। তাই রবিবার থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!