1. news@pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net
  2. info@www.pabnanews.net : পাবনা নিউজ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বেড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা সাঁথিয়ায় বিএনপি নেতার অবৈধ স্থাপনার দেয়াল গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন প্রেমের কারনে স্বামীকে গলা কেটে হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩ বেড়ায় নকল সার্টিফিকেট তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  সাঁথিয়ায় ইচ্ছামত মসজিদ কমিটি করার অভিযোগ সংঘর্ষ,আহত-৭ ,অগ্নিসংযোগ সাঁথিয়ার ‘বাগচী ফাউন্ডেশন’-এর উদ্বোধন, কলেজ প্রতিষ্ঠা ও জনকল্যাণমুখী নানা উদ্যোগ বেড়ায় ঘাট দখল ও মাদক নিয়ে দুই গ্রামের রণক্ষেত্র, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পাবনার বেড়ায় রিকশাচালকের গলাকাঁটা লাশ উদ্ধার  সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ী বিতরণ ঈশ্বরদীতে দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার

বেড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

বেড়া প্রতিনিধিঃ পাবনার বেড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে পাবনা জেলা প্রশাসক (ডিসি) ড. শাহেদ মোস্তফার নির্দেশনায় বেড়া পৌর এলাকার লিনজা পেট্রোল পাম্পে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। অভিযানে আইনগত সহায়তা প্রদান করেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার ও তাঁর সঙ্গীয় পুলিশ ফোর্স।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লিনজা পেট্রোল পাম্পের রেজিস্টার যাচাই করে দেখা গেছে সোমবার সকাল থেকে সরকার নির্ধারিত ১০০ টাকা লিটার দরে প্রায় ৩ হাজার লিটার তেল সরবরাহ করা হয়েছে। এছাড়া বিকেলে প্রাপ্তিসাপেক্ষে আরও ৩ হাজার লিটার তেল সরবরাহ করার কথা রয়েছে। নিয়মিত তেল সরবরাহ থাকলেও একটি অসাধু চক্র ও কিছু ব্যক্তিবিশেষের অবৈধ মজুতের ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিযানে প্রতীয়মান হয়।
অভিযান চলাকালে মোটরযানের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সার্টিফিকেট পরীক্ষা করা হয়। এসময় বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকা এবং গাড়িতে তেল থাকা সত্ত্বেও পুনরায় মজুতের উদ্দেশ্যে তেল সংগ্রহ করতে আসায় ৯ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। পরে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর বিভিন্ন ধারায় তাদের মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সরকারি কোষাগারে জমা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, “জ্বালানি তেলের সংকটটি সম্পূর্ণ কৃত্রিমভাবে সৃষ্ট। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বৈধ কাগজপত্র ব্যতীত কাউকে তেল সরবরাহ করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও আহ্বান জানান, কেউ যেন অযাচিতভাবে তেল কিনে মজুত না করেন এবং কোনো অবৈধ মজুতের খবর পেলে প্রশাসনকে অবহিত করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!