শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেড়ায় চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান, ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে ফার্মেসিকে ভ্রাম্যমাণে জরিমানা প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসিতে জিপিএ ৩.৮৯ পেল সাঁথিয়ার কলি বেড়ায় বিষধর সাপের কামড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মৃত্যু বেড়ায় নিঃসন্তান চাচার সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগে ভাতিজি সোহাগির বিরুদ্ধে স্বজনদের মানববন্ধন বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল ‘কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম’ বেড়ায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ রুপপুরে মদ্যপায় দুই রাশিয়ান এর মারামারি নিহত ১ এফএলএন লক্ষ্যমাত্রায় ব্যর্থতা: বেড়ার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গণ-শোকজ প্রধানমন্ত্রীর কাছে পাবনা জেলা পুলিশ সুপারের জন্য পাবনাবাসীর খোলা চিঠি

সাঁথিয়ায় ইচ্ছামত মসজিদ কমিটি করার অভিযোগ সংঘর্ষ,আহত-৭ ,অগ্নিসংযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬৩৮ বার পড়া হয়েছে

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ইচ্ছামত মসজিদ কমিটি করার অভিযোগ সংঘর্ষ,আহত৭ , অগ্নিসংযোগ, এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় উত্তোজনা বিরাজ করছে।

শুক্রবার (২৭ মার্চ) জুম্মার নামাজের আগে সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদে পূর্বের কমিটি বাতিল করে মুসল্লিদের মতামত না নিয়েই ইচ্ছেমত নতুন মসজিদ কমিটি গঠন করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত ৭জন আহত হয়েছে। এসময় ২টি মোটর সাইকেলে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

আহত সাদ্দাম (৩৫), রাসেল (৩০), লাল মিয়া (৫০), শফিকুল ইসলাম পাপ্পু (৪২), আমিরুল ইসলাম (৫৫) কে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়।

স্থানীয়রা জানায়, মসজিদে বাংলা খুদবা শেষ হওয়ায় পর ডাঃ শফিকুল ইসলাম পাপ্পু মসজিদের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে তাদের ইচ্ছামত কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটির সভাপতি হিসাবে মোঃ নাজিম উদ্দিন সাগর এবং সাধারণ সম্পাদক হিসাবে মোঃ শফিকুল ইসলাম পাপ্পুর নাম ঘোষণা করেন।
এদিকে আরিফুল ইসলাম ও মসজিদের সাধারণ লোকজন মসজিদের নতুন কমিটি হওয়ার বিষয়ে পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করলে তারা সস্তোষ জনকভাবে কোন জবাব না দিয়া তর্ক বিতর্ক শুরু করেন। এসময় কিছু লোক মসজিদের বাহির চলে আসেন।

আরিফুল ইসলাম জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে দেখি লোহার রড, কাঠের বাটাম, হকস্টিক, হাঁসুয়া ইত্যাদি নিয়া মসজিদের সামনে শফিকুল ইসলাম পাপ্পুর এর হুকুমে আমাদের উপর অতর্কিত হামলা করে।

নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ জানান, সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে নতুন কমিটির সাথে মুসল্লিদের কথাকাটাকাটির একপর্যায়ে সংর্ঘষ হয়েছে বলে জানতে পারি। তিনি আরো বলেন, এটা দলীয় কোন ঘটনা না, স্থানীয় সমস্যা। উভয় পক্ষ চাইলে দ্রুত মিমাংসা করা সম্ভব।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় গ্রুপই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!