শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সাঁথিয়ায় বিএনপি নেতার অবৈধ স্থাপনার দেয়াল গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৪০ বার পড়া হয়েছে

সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম কাশু মিয়াপুর (হাট পেরিফেরি) হাটের জায়গা অবৈধভাবে ঘর নির্মাণের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।

সোমবার (৩০ মার্চ) বিকেলে মিয়াপুর হাটে উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার দ্বিতল বিল্ডিংয়ে ওয়ালে ১নং খাস খতিয়ান জায়গায় উপর অবৈধ স্থাপনা লিখে সাটিয়ে দেন।

এবিষয়ে আবুল কাশেম কাশু জানান, যেহেতু সরকারি হাটের ১ নং খাস খতিয়ানের জায়গা তাই আমি আর স্থাপনা তুলবো না। সরকার নির্দেশ মেনে নিলাম।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, মিয়াপুর রসুলপুর হাটে পূর্ব থেকেই অবৈধ স্থাপনা রয়েছে। গতকাল একটা খবর পেয়েছি যে নতুন করে অবৈধ স্থাপনা তৈরি করে দখলের চেষ্টা হচ্ছে। পরবর্তীতে আমি এসে সেটা করতে নিষেধ করি তারপরও তা না শুনে নির্মাণ কাজ করে। সেটা আজকে এসে ভেঙ্গে অপসারণ করে দিয়েছি ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!