সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সাঁথিয়ার ‘বাগচী ফাউন্ডেশন’-এর উদ্বোধন, কলেজ প্রতিষ্ঠা ও জনকল্যাণমুখী নানা উদ্যোগ

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯৭৮ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদকঃ ​পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের জনপ্রিয় প্রয়াত চেয়ারম্যান হোসেন আলী বাগচীর জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘বাগচী ফাউন্ডেশন’। বুধবার সকালে পুন্ডুরিয়া বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবামূলক প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
​
​বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল ওয়াহাব আলী বাগচী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফাউন্ডেশনের কার্যালয় ও কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আলী বাগচী নিজেই।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোকছেদুল আলম বাগচী এবং সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল বারেক কাজী। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
​
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল ওয়াহাব আলী বাগচী পুন্ডুরিয়া গ্রামে একটি আধুনিক কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, “মরহুম হোসেন আলী বাগচী সারাজীবন মানুষের সেবা করে গেছেন। তার সেই স্মৃতিকে অম্লান রাখতে এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে আমরা এই কলেজ প্রতিষ্ঠা করতে যাচ্ছি।”
​ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, কেবল শিক্ষা নয়, আর্তমানবতার সেবায় নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাগচী ফাউন্ডেশন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:​অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,​দরিদ্র ধর্মপ্রাণ মুসলমানদের হজে পাঠানোর ব্যবস্থা করা।
​চিকিৎসা সেবা ও সামাজিক উন্নয়নে অংশ নেওয়া।
​এদিকে, ​জনপ্রিয় চেয়ারম্যানের নামে এমন একটি ফাউন্ডেশন গঠিত হওয়ায় এলাকায় আনন্দের জোয়ার বইছে। স্থানীয়দের মতে, হোসেন আলী বাগচীর আদর্শকে ধারণ করে এই ফাউন্ডেশন শিক্ষা ও সেবামূলক কাজে সাঁথিয়া উপজেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!