সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ী বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ সকালে সাঁথিয়া উপজেলার অডিটোরিয়াম হলরুমে ৬৮ পাবনা-১ সাঁথিয়া আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেনের মাধ্যমে ৭ শতাধিক গরিব, অসহায় ও দুস্থদের মাঝে শাড়ী বিতরণ কর্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে শাড়ী বিতরণ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আইন,প্রশাসন, তরবিয়ত সম্পাদক মেহেদী হাসান ও উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মুহতাসিম বিল্লাহ সাদের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার সভাপতিত্বে বক্তব্য দেন ৬৮ পাবনা-১ সাঁথিয়া আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেনের প্রতিনিধি সাঁথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর আমির মাওলানা আব্দুল গফুর ও সাঁথিয়া প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি ও জাতীয় নাগরিক পার্টি ( এনসিপির) যুগ্ম সমন্বয়কারী ফারুক হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!