1. news@pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net
  2. info@www.pabnanews.net : পাবনা নিউজ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় বিএনপি নেতার অবৈধ স্থাপনার দেয়াল গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন প্রেমের কারনে স্বামীকে গলা কেটে হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩ বেড়ায় নকল সার্টিফিকেট তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  সাঁথিয়ায় ইচ্ছামত মসজিদ কমিটি করার অভিযোগ সংঘর্ষ,আহত-৭ ,অগ্নিসংযোগ সাঁথিয়ার ‘বাগচী ফাউন্ডেশন’-এর উদ্বোধন, কলেজ প্রতিষ্ঠা ও জনকল্যাণমুখী নানা উদ্যোগ বেড়ায় ঘাট দখল ও মাদক নিয়ে দুই গ্রামের রণক্ষেত্র, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পাবনার বেড়ায় রিকশাচালকের গলাকাঁটা লাশ উদ্ধার  সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ী বিতরণ ঈশ্বরদীতে দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার সুজানগরে গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন

প্রেমের কারনে স্বামীকে গলা কেটে হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : পাবনার বেড়া মডেল থানাধীন প্রেমের কারনে স্বামীকে গলা কেটে হত্যা। এ ঘটনায় জড়িত প্রধান আসামি সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকারের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লালবুর রহমান পিপিএম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মানিক (৪৭), তার প্রাক্তন স্ত্রী মোছা. জোছনা খাতুন (৪৪) এবং মানিকের সহযোগী মো. খোকন প্রামাণিক (৪২)। গত ৩০ মার্চ ২০২৬ তারিখ ভোররাতে তাদের গ্রেফতার করা হয়।

তদন্তে জানা যায়, নিহতের স্ত্রী জোছনা খাতুনের সঙ্গে তার প্রাক্তন স্বামী মানিকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পারিবারিক কলহ ও পূর্বের সম্পর্কের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার দিন জোছনা খাতুন ও খোকনের সহযোগিতায় মানিক নির্জন স্থানে ফজলুল হককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে এবং লাশ ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়।

উল্লেখ্য ২০ মার্চ বেড়া পৌর এলাকার  বড়শিলা মহলার এক ধানক্ষেত থেকে গলাকাটা মরদেহ  ও  অটো রিকশা  উদ্ধার  করা হয়। নিহত ফজলু রহমান (৫৫) বেড়া পৌরসভার হাতিগাড়া গ্রামের মৃত আ: মুন্নানের ছেলে। তিনি উপজেলার হাতিগাড়া ক্যানেল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গত শুক্রবার (২০মার্চ) পৌরসভা এলাকার বড়শিলা থেকে  নলভাংঙা যাবার রাস্তার পাশের   ধানক্ষেতে বৃদ্ধ রিকশা চালক ফজলুর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলের পাশেই তার ব্যবহৃত রিকশাও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে আলামত জব্দ করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!