1. news@pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net
  2. info@www.pabnanews.net : পাবনা নিউজ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বেড়ায় নকল সার্টিফিকেট তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  সাঁথিয়ায় ইচ্ছামত মসজিদ কমিটি করার অভিযোগ সংঘর্ষ,আহত-৭ ,অগ্নিসংযোগ সাঁথিয়ার ‘বাগচী ফাউন্ডেশন’-এর উদ্বোধন, কলেজ প্রতিষ্ঠা ও জনকল্যাণমুখী নানা উদ্যোগ বেড়ায় ঘাট দখল ও মাদক নিয়ে দুই গ্রামের রণক্ষেত্র, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পাবনার বেড়ায় রিকশাচালকের গলাকাঁটা লাশ উদ্ধার  সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ী বিতরণ ঈশ্বরদীতে দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার সুজানগরে গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন ইবতেদায়ী বৃত্তিতে উপজেলায় সেরা কাশিনাথপুরের ইসলাহুল উম্মাহ পাবনা সাঁথিয়ায় ৪৫ টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে ১ জন খুন

বেড়ায় নকল সার্টিফিকেট তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

নাছির হোসাইনঃ পাবনার বেড়া উপজেলায় জাল সার্টিফিকেট তৈরির অপরাধে রাকিব কম্পিউটার ও আকাশ কম্পিউটারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ মার্চ) বিকালে উপজেলার মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজ গেটে এ অভিযান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরেন মায়িশা খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে দুইজন স্টাফকে সার্টিফিকেট তৈরি করে নিয়ে আসার জন্যে পাঠানো হয়। এসময় রাকিব কম্পিউটার জানায়, তারা ক্লাস এইট পর্যন্ত সার্টিফিকেট বানাতে পারে, কিন্তু এসএসসিরটা পাশের দোকান থেকে করা যাবে। আগে থেকেই ফোর্স নিয়ে রেডি অবস্থায় দোকান দুইটাতে হানা দেয়া হলে দুইটি দোকানেই নকল সার্টিফিকেট তৈরির সফটওয়্যার, ওয়ার্ড ফাইল ও বিভিন্ন প্রমাণক পাওয়া যায়। দুইটি জন্মসনদ ও দুইটি সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন করে নকল পাওয়া গেলে অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে বাংলাদেশ দণ্ডবিধি আইন, ১৮৬০ এর ১৭০ ধারাতে (সরকারি অফিসের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী না হয়েও সংশ্লিষ্ট কতৃপক্ষের ইমপোস্টার হিসেবে কাজ করা) অভিযুক্ত আকাশকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অভিযুক্ত রাকিব কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরেন মায়িশা খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিব কম্পিউটার ও আকাশ কম্পিউটারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আকাশের বাবা একজন কৃষক, পরিবারে ৮ জন নির্ভরশীল এবং রাকিবের বাবা একজন অসুস্থ অটোচালক ও অসহায় হওয়ায়, তারা আর এরূপ হীন কাজ করবে না মর্মে জনগণ ও ম্যাজিস্ট্রেটয়ের সামনে মুচলেকা দেয়ায় তাদেরকে জেল দেয়া হয়নি। কিন্তু তারা কঠোর নজরদারিতে থাকবে এবং ভবিষ্যতে যারাই এধরনের বা যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করবে, সকলকেই একে একে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!