1. news@pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net
  2. info@www.pabnanews.net : পাবনা নিউজ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় চাঁদা না পেয়ে ইউনিয়ন উদ্যোক্তাকে মারপিট করলেন জামায়াত কর্মী বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত করণে মতবিনিময় সভা বেড়ায় হাম রুবেলা মোকাবেলায় (এম আর) টিকাদান কর্মসূচি উদ্বোধন প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে – তথ্যমন্ত্রী সাঁথিয়ায় ঋণের চাপে ফাঁসি নিয়ে আত্মহত্যা সাঁথিয়ায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে যুবকের মৃত্যু পাবনায় নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের প্রকাশ্য পোস্টারিংয়ে তোলপাড়, সতর্ক অবস্থানে প্রশাসন সাঁথিয়ায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বেড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা সাঁথিয়ায় বিএনপি নেতার অবৈধ স্থাপনার দেয়াল গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন

নির্বাচনী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেড়া-সাঁথিয়ায় অবাধে চলছে মোটরসাইকেল

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০৩ বার পড়া হয়েছে

আরিফ খানঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক যানবাহন চলাচলের ওপর নিদিষ্ট সময়ের জন্য কিছু নিষেধাজ্ঞা ও বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। এই নির্দেশিকাটি সাধারণ মানুষ ও জরুরি সেবায় নিয়োজিত ব্যাক্তিদের চলাচলে সহায়তা করবে। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে পূর্বেরন্যায়ে পাবনা- ১ ও ২ আসনের সড়কগুলোতে মোটরসাইকেলসহ হালকা যানবাহন অবাদে চলাচল করছে। তবে যানবাহন চলাচলকারিরা দেখাচ্ছেন বিভিন্ন অজুহাত।
প্রজ্ঞাপনে ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ৭২ ঘণ্টার জন্য সারা দেশে মোটরসাইকেল ট্যাক্সি,পিকআপ ও মাইক্রোবাস চলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সিএন্ডবি গোলচত্তর, কাশিনাথপুর, কাজিরহাট, আঞ্চলিক সড়ক ও বেড়া-সাঁথিয়ার লোকাল সড়কগুলোতে নিষেধাজ্ঞা অমান্য করে অবাদে চলাচল করছে মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেটকার। তবে গ্রাম অঞ্চলের লোকাল সড়কে উটতি বয়সি যুবকরা বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে মোটরসাইকেল।
ঢাকা-পাবনা মহাসড়কের চাকলা মোল্লাবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় থেকে মোটরসাইকেল আরোহী সাইফুল, হাসান আলী, আলামিন এর কাছে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে তারা জানান, আমরা শুনেছি মোটরসাইকেল বন্ধ কিন্তু জরুরি কাজে বের হতে হয়েছে তবে তাদের দাবি অনেকেইতো চালাচ্ছে কোন সমস্যা তো হচ্ছে না।
সিএন্ডবি গোলচত্তর এলাকা থেকে কয়েকজন সিএনজি চালকদের সাথে কথা হলে তারা জানান, আমরা শুনেছি সব যানবাহন চলাচল বন্ধ কিন্তু যাত্রিদের খুব চাপ এজন্য চালাচ্ছি। তাছাড়া পুলিশ সেনাবাহিনির সামনে আমরা যাচ্ছিনা।
তবে, উল্লেখিত নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ঔষধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন; আত্মীয়স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য ব্যবহৃত যেকোনো যানবাহন নিষেধাজ্ঞার শিথিলযোগ্য হবে।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার রুনাল্ট চাকমা জানান, এবিষয়ে মাঠে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী,ম্যাজিস্ট্রট মোতায়েন রয়েছে তারা বিষয়টি দেখছেন বলে জানান।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার রিজু তামান্না জানান, পাবনা-১ আসনের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বাজারে সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে। তাছাড়াও টহলে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!