1. news@pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net
  2. info@www.pabnanews.net : পাবনা নিউজ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবতেদায়ী বৃত্তিতে উপজেলায় সেরা কাশিনাথপুরের ইসলাহুল উম্মাহ পাবনা সাঁথিয়ায় ৪৫ টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে ১ জন খুন নির্বাচনী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেড়া-সাঁথিয়ায় অবাধে চলছে মোটরসাইকেল অনেক নাটকীয়তার পর পাবনা-১ আসনে এককাট্টা বিএনপি পাবনা-২ আসনের জামায়াত প্রার্থীর গণসংযোগ ব্যাপক জনতার ঢল পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার বেড়ায় নকল দুধ তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ, ৫ হাজার টাকা জরিমানা বিএনপিতে যোগ দেওয়া আবু সাইয়িদকে ঘিরে উত্তপ্ত নির্বাচনী মাঠ পাবনায় জমকালো আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূতি পালিত বেড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর মহড়া

বেড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৮৪০ বার পড়া হয়েছে

আরিফ খাঁনঃ নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা সরকারপাড়া এলাকায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান। অভিযানে সহায়তা করেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র রায়।

আদালত সুত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বেড়া উপজেলার পেঁচাকোলা সরকারপাড়া এলাকায় অবস্থিত একটি দুগ্ধ কারখানায় অভিযান চালিয়ে জয়দেব ঘোষ (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এর আগে গতকাল বিকেলেও এই স্থানে অভিযানে যাওয়া হয় কিন্তু অপরাধীকে ধরা সম্ভব হয়নি। এজন্যে আজ ভোর থেকে ওৎ পেতে থেকে অপরাধীকে ধরা হয়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় জয়দেব ঘোষকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান জানান, পেঁচাকোলা সরকারপাড়া এলাকায় একটি দুধ তৈরির কারখানায় নকল দুধ উৎপাদন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আসামি মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল দুধ তৈরি ও বাজারজাত করার বিষয়টি স্বীকার করেন। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!