বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বিশিষ্ট শিল্পপতি আজাদ খাঁন আর নেই, সর্ব মহলে শোকের ছায়া সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইসলাহুল উম্মাহ: আদর্শ, আধুনিকতা ও মুক্তচিন্তার এক অনন্য পাঠশালা সাঁথিয়ায় ভ্যান চালককে পিটিয়ে আটোভ্যান ছিনতাই বেড়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি পৈত্রিক সম্পত্তি ভূমি দস্যু দখলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে মিলছে না সমাধান বেড়ায় পরিবেশ ভারসাম্য রক্ষায় এসএসএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাঁথিয়া দোকান এবং বাড়িতে একমাসে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার

বেড়ায় নকল দুধ তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৬১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পাবনার বেড়া উপজেলায় নকল দুধ উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় নকল দুধ তৈরির সঙ্গে জড়িত তিন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বেড়া উপজেলার নাকালিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের দুটি দোকানে পাম অয়েল, ক্রিম, ডালডা, ডিটারজেন্ট পাউডার, ইউরিয়া, সোডিয়াম বাইকার্বোনেট, আটা, রেজিন ও ছানার পানির মিশ্রণে নকল দুধ তৈরির কার্যক্রম চলার সময় শাহীনসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক শাহীন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং জন্মনিবন্ধন সংক্রান্ত জটিলতার কারণে তার দাদি হাফিজা খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান।
এ সময় নকল দুধ তৈরিতে ব্যবহৃত উপকরণ, ক্রিম আলাদা করার মেশিন, ব্লেন্ডারসহ অন্যান্য অপচনশীল সামগ্রী জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাকালিয়া বাজারের দুটি দোকানে দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি ও বাজারজাত করার অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দোকান মালিক হাফিজুর রহমান হিরা পালিয়ে যায়। মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নকল দুধ তৈরির সময় তিন কিশোরকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল ও ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযানে অংশ নেওয়া বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র রায় জানান, আটক তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পলাতক দোকান মালিক হাফিজুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!