বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বিশিষ্ট শিল্পপতি আজাদ খাঁন আর নেই, সর্ব মহলে শোকের ছায়া সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইসলাহুল উম্মাহ: আদর্শ, আধুনিকতা ও মুক্তচিন্তার এক অনন্য পাঠশালা সাঁথিয়ায় ভ্যান চালককে পিটিয়ে আটোভ্যান ছিনতাই বেড়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি পৈত্রিক সম্পত্তি ভূমি দস্যু দখলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে মিলছে না সমাধান বেড়ায় পরিবেশ ভারসাম্য রক্ষায় এসএসএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাঁথিয়া দোকান এবং বাড়িতে একমাসে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার

বেড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর মহড়া

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনার বেড়া থানা এলাকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশেষ মহড়া দিয়েছেন পুলিশ ও সেনাবাহিনী।

আজ (২৫ জানুয়ারি) বেড়া মডেল থানা এলাকায় পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে এই মহড়া পরিচালিত হয়।

পাবনা জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ সাহেবের সরাসরি দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া-সাঁথিয়া সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসন্ন নির্বাচনে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা ও প্রতিবন্ধকতা রুখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!