1. news@pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net
  2. info@www.pabnanews.net : পাবনা নিউজ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় চাঁদা না পেয়ে ইউনিয়ন উদ্যোক্তাকে মারপিট করলেন জামায়াত কর্মী বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত করণে মতবিনিময় সভা বেড়ায় হাম রুবেলা মোকাবেলায় (এম আর) টিকাদান কর্মসূচি উদ্বোধন প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে – তথ্যমন্ত্রী সাঁথিয়ায় ঋণের চাপে ফাঁসি নিয়ে আত্মহত্যা সাঁথিয়ায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে যুবকের মৃত্যু পাবনায় নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের প্রকাশ্য পোস্টারিংয়ে তোলপাড়, সতর্ক অবস্থানে প্রশাসন সাঁথিয়ায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বেড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা সাঁথিয়ায় বিএনপি নেতার অবৈধ স্থাপনার দেয়াল গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন

পাবনা ১ আসন দুই স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতার মনোনয়ন বাতিল

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৫৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ে পাবনা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী দুই বিএনপি নেতার মনোনয়ন পত্র বাতিল হয়েছে। প্রার্থীতা বাতিল হওয়া দুজন হলেন, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার খানম ও কেন্দ্রীয় তাঁতীদলের সহ-সভাপতি ইউনুস আলী। শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফা এ ঘোষণা দেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, ৬৮ পাবনা ১ আসনে মনোনয়ন দাখিল করেন মোট ৭ জন প্রার্থী। এদের মধ্যে সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর সহ তথ্যগত ভুল থাকায় স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার খানমের প্রার্থীতা বাতিল করা হয়। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী ইউনুস আলী দাখিলকৃত মনোনয়নে বিএনপি প্রার্থী দাবি করলেও দলীয় প্রধান কর্তৃক কোনো প্রত্যয়ন না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়। এ প্রার্থীরও সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর ও তথ্যগত ত্রুটি রয়েছে। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও জানান এ কর্মকর্তা।
সাঁথিয়া ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪০ হাজার ৯৩১। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার নাজিবুর রহমান রহমান মোমেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গণি দলীয় প্রার্থী হয়েছেন। এছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদুল হক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। দাখিলকৃত মনোনয়নে ত্রুটি না থাকায় তাদের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!