1. news@pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net
  2. info@www.pabnanews.net : পাবনা নিউজ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় চাঁদা না পেয়ে ইউনিয়ন উদ্যোক্তাকে মারপিট করলেন জামায়াত কর্মী বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত করণে মতবিনিময় সভা বেড়ায় হাম রুবেলা মোকাবেলায় (এম আর) টিকাদান কর্মসূচি উদ্বোধন প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে – তথ্যমন্ত্রী সাঁথিয়ায় ঋণের চাপে ফাঁসি নিয়ে আত্মহত্যা সাঁথিয়ায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে যুবকের মৃত্যু পাবনায় নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের প্রকাশ্য পোস্টারিংয়ে তোলপাড়, সতর্ক অবস্থানে প্রশাসন সাঁথিয়ায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বেড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা সাঁথিয়ায় বিএনপি নেতার অবৈধ স্থাপনার দেয়াল গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার নির্দেশ আদালতের

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনরায় কার্যকর করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ আজ সকালে এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন।

এই রায়ের মাধ্যমে হাইকোর্টের ২০১৩ সালের জামায়াতের নিবন্ধন বাতিলের রায় ও ২০১৮ সালে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন বাতিল হয়ে যায়। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী বৈধ রাজনৈতিক দল হিসেবে অংশ নিতে পারবে।

জামায়াতের পক্ষে আদালতে আইনি লড়াই করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।

২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেয়। এরপর ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দিয়ে দলটির নিবন্ধন বাতিল করে।

তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলেও শুনানিতে অনুপস্থিত থাকায় গত বছর মামলাটি ‘ডিসমিসড ফর ডিফল্ট’ হিসেবে খারিজ হয়ে যায়। পরবর্তীতে সেই আপিল মামলাটি পুনরুজ্জীবনের আবেদন করা হয়, যা গত ২২ অক্টোবর মঞ্জুর হয় এবং পুনরায় শুনানি শুরু হয়।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে ২০২৪ সালের ১ আগস্ট সরকার প্রজ্ঞাপন জারি করলেও পরে তা বাতিল করা হয়।

এখন প্রশ্ন উঠেছে, জামায়াত তাদের পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফেরত পাবে কিনা। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

এই রায়ের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!