1. news@pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net
  2. info@www.pabnanews.net : পাবনা নিউজ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত করণে মতবিনিময় সভা বেড়ায় হাম রুবেলা মোকাবেলায় (এম আর) টিকাদান কর্মসূচি উদ্বোধন প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে – তথ্যমন্ত্রী সাঁথিয়ায় ঋণের চাপে ফাঁসি নিয়ে আত্মহত্যা সাঁথিয়ায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে যুবকের মৃত্যু পাবনায় নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের প্রকাশ্য পোস্টারিংয়ে তোলপাড়, সতর্ক অবস্থানে প্রশাসন সাঁথিয়ায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বেড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা সাঁথিয়ায় বিএনপি নেতার অবৈধ স্থাপনার দেয়াল গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন প্রেমের কারনে স্বামীকে গলা কেটে হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত করণে মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ কোম্পানির প্রতিনিধি ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে “ঔষধ কোম্পানির প্রতিনিধি ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ” শীর্ষক এক জরুরী মত বিনিময় শুভ অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহমিনা ইয়াসমিন নীলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া মডেল থানার পুলিশ ইনচার্জ শ্রী নিতাই চন্দ্র সরকার। আরও উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা বলেন, এই হাসপাতাল আপনাদের এই অঞ্চলের মানুষের সেবার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এর সেবার মান রক্ষা করার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। অফিসিয়াল রুটিন ডিউটির সময় কোন ডাক্তার হাসপাতালের কাজ বাদ দিয়ে কোন ক্লিনিক বা ডায়গনস্টিক সেন্টারে সেবা দেয়ার উদ্দেশ্যে যাওয়া কোনভাবেই নৈতিকতার মধ্যে পড়ে না। তিনি আরো বলেন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা প্রতিদিন হাসপাতালে ডাক্তারের রুমে ভিড় না করে নির্দিষ্ট একবার দুইদিনে তাদেরকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।  হাসপাতালের যে সকল সরঞ্জাম প্রয়োজন অতি দ্রুত তা সরবরাহ করার ব্যাপারে পদক্ষেপ নেব।

মতবিনিময় এই সভায় বিভিন্ন বক্তারা হাসপাতালের সেবা শৃঙ্খলা পরিবেশ রক্ষায় গঠনমূলক বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের বিভিন্ন ডাক্তার-কর্মচারী, ঔষধ কোম্পানির প্রতিনিধি, ঔষধ দোকান মালিক সমিতির সদস্য এবং প্রেসক্লাবের সাংবাদিকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!