1. news@pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net
  2. info@www.pabnanews.net : পাবনা নিউজ :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বেড়ায় হাম রুবেলা মোকাবেলায় (এম আর) টিকাদান কর্মসূচি উদ্বোধন প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে – তথ্যমন্ত্রী সাঁথিয়ায় ঋণের চাপে ফাঁসি নিয়ে আত্মহত্যা সাঁথিয়ায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে যুবকের মৃত্যু পাবনায় নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের প্রকাশ্য পোস্টারিংয়ে তোলপাড়, সতর্ক অবস্থানে প্রশাসন সাঁথিয়ায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বেড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা সাঁথিয়ায় বিএনপি নেতার অবৈধ স্থাপনার দেয়াল গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন প্রেমের কারনে স্বামীকে গলা কেটে হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩ বেড়ায় নকল সার্টিফিকেট তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

বেড়ায় হাম রুবেলা মোকাবেলায় (এম আর) টিকাদান কর্মসূচি উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ হাম-রুবেলা মোকাবিলায় পাবনার বেড়া উপজেলা জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৮টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ  ৩০টি উপজেলা ও পৌরসভায় এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

 এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে বলে জানা গেছে। পাবনা বেড়া উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন বেড়া উপজেলা নিবাহী অফিসার রুনাল্ট চাকমা।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনে রোববার সকাল ৯টায় জাতশাকিনী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের সবুর খানের বাড়িতে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

 এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহমিনা ইয়াসমিন নীলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতশাখিনী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মানিক), বেড়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান মনির।প

উজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা বলেন, গুজব বা ভ্রান্ত তথ্য এড়িয়ে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

হাম প্রতিরোধযোগ্য একটি রোগ, আর এর সবচেয়ে কার্যকর সুরক্ষা হলো টিকা। তাই রবিবার থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!