1. news@pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net
  2. info@www.pabnanews.net : পাবনা নিউজ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার সুজানগরে গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন ইবতেদায়ী বৃত্তিতে উপজেলায় সেরা কাশিনাথপুরের ইসলাহুল উম্মাহ পাবনা সাঁথিয়ায় ৪৫ টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে ১ জন খুন নির্বাচনী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেড়া-সাঁথিয়ায় অবাধে চলছে মোটরসাইকেল অনেক নাটকীয়তার পর পাবনা-১ আসনে এককাট্টা বিএনপি পাবনা-২ আসনের জামায়াত প্রার্থীর গণসংযোগ ব্যাপক জনতার ঢল পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার বেড়ায় নকল দুধ তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ, ৫ হাজার টাকা জরিমানা বিএনপিতে যোগ দেওয়া আবু সাইয়িদকে ঘিরে উত্তপ্ত নির্বাচনী মাঠ

ঈশ্বরদীতে দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ময়লার স্তূপ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) উপজেলার পাকশি বাজার জামে মসজিদের পাশের একটি ঝোপ থেকে বস্তাবন্দী অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঈদকে সামনে রেখে একটি চক্র নির্দিষ্ট এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে চলাচল করছে—এমন তথ্য পুলিশের কাছে ছিল। ওই গোপন সংবাদের ভিত্তিতে পাকশী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ফাঁড়ির সদস্যরা।

অভিযানকালে পাকশী বাজার জামে মসজিদের পূর্ব পাশে একটি পরিত্যক্ত ঝোপের ময়লার স্তূপে লাল ও হলুদ প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, এলাকায় সক্রিয় কোনো অপরাধী চক্র অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রগুলো ঝোপে ফেলে পালিয়ে যেতে পারে।

পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!