1. news@pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net
  2. info@www.pabnanews.net : পাবনা নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পাবনার সদর উপজেলার উত্তর রঘুনাথপুর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর অভিযানে একটি বিদেশী রিভলভারসহ দুইজন অস্ত্রধারী আসামীকে গ্রেফতার করা হয়েছে।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে র‍্যাব-১২ এর অধিনায়ক সিরাজগঞ্জের নির্দেশনায় র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান (এস) বিএন ও স্কোয়াড কমান্ডার এএসপি ডলি রানী সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল উত্তর রঘুনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী থানার আব্দুর রশিদ এর ছেলে মোঃ জব্বার প্রামানিক (৪২) এবং পাবনা সদর থানার মাহমুদপুরের মোঃ হজরত মোল্লার ছেলে মোঃ গুলজার হোসেন (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (বিদেশী রিভলভার), একটি রিভলভার কভার, দুইটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

প্রেস রিলিজে উল্লেখ করা হয়, উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!