সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বিশিষ্ট শিল্পপতি আজাদ খাঁন আর নেই, সর্ব মহলে শোকের ছায়া সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইসলাহুল উম্মাহ: আদর্শ, আধুনিকতা ও মুক্তচিন্তার এক অনন্য পাঠশালা সাঁথিয়ায় ভ্যান চালককে পিটিয়ে আটোভ্যান ছিনতাই বেড়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি পৈত্রিক সম্পত্তি ভূমি দস্যু দখলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে মিলছে না সমাধান বেড়ায় পরিবেশ ভারসাম্য রক্ষায় এসএসএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাঁথিয়া দোকান এবং বাড়িতে একমাসে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার

বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল ‘কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

বেড়া প্রতিনিধি: পাবনার বেড়া পৌরসভায় নাগরিক সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে “কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম (CFP)-এর কারিগরি ব্যবহার” শীর্ষক দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বেড়া পৌরসভা অডিটোরিয়ামে এ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। ‘ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভ’-এর আওতায় বেড়া পৌরসভার আয়োজনে এবং একাউন্ট্যাবিলিটি ল্যাব (Accountability Lab), সিভিকাস (CIVICUS), ডিডিআই সাউথ এশিয়া (DDI South Asia) ও ব্রেড (BRED)-এর যৌথ সহায়তায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
​বেড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও বেড়া পৌরসভার &পৌর প্রশাসক রুনাল্ট চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া প্রেস ক্লাবের আহ্বায়ক সামসুল ইসলাম চৌধুরী সজীব এবং সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার এস কে এম রাশেদুল ইসলাম। কর্মশালাটিতে প্রশিক্ষনার্থী হিসেবে ২০ জন ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রতিনিধি ও কারিগরি দলের সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে ‘কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম (CFP)’-এর মূল কারিগরি দিক, প্ল্যাটফর্ম পরিচালনা এবং জনগণের কাছ থেকে ডিজিটাল মাধ্যমে সেবা সংক্রান্ত মতামত বা ফিডব্যাক গ্রহণের সঠিক উপায়সমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন ব্রেড-এর প্রজেক্ট ম্যানেজার খান মুহাঃ মুজাহীদ ইবনে হাবীব। পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন ব্রেড-এর পৌরসভা প্রজেক্ট অফিসার এ এইচ এ গিফারী।
​প্রধান অতিথির বক্তব্যে রুনাল্ট চাকমা বলেন, “এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে বেড়া পৌরসভার নাগরিকরা সহজেই তাঁদের যেকোনো সমস্যা, মতামত ও সুপারিশ সরাসরি কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারবেন। এতে পৌরসভার প্রশাসনিক জবাবদিহিতা বাড়ার পাশাপাশি দ্রুততম সময়ে নাগরিক সেবা প্রদান সম্ভব হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!