বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বেড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

হারুনার রশিদ হারুনঃ পাবনার বেড়া মডেল থানা এলাকায় পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) বেড়া মডেল থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল থানার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নয়নপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।


​পরবর্তীতে আটককৃতদের বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে সাজা ও জরিমানা প্রদান করেন। ​১। মোঃ আনিছুর রহমান (৪৫), ​পিতা-মৃত ওহাব মোল্লা, গ্রাম- চক নয়নপুর, থানা- বেড়া, জেলা-পাবনা। ​দণ্ড: ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,৮০০ (এক হাজার আটশত) টাকা অর্থদণ্ড।
২। ​মোঃ নাজিম উদ্দিন (২৪), পিতা-ইসাহাক মোল্লা, গ্রাম- বড় পায়না, থানা-বেড়া, জেলা-পাবনা। ​দণ্ড: ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
৩। ​মোঃ সিরাজুল ইসলাম ওরফে জিকরুল (৩০), ​পিতা-মোঃ সিদ্দিক মোল্লা, গ্রাম- চক নয়নপুর, থানা- বেড়া, জেলা-পাবনা। ​দণ্ড: ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।

​ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত তিন আসামিকে কঠোর পুলিশ প্রহরায় পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
​
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন,”মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। বেড়া থানাধীন প্রতিটি এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর এবং এই লড়াইয়ে আমরা সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!