রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলাহুল উম্মাহ: আদর্শ, আধুনিকতা ও মুক্তচিন্তার এক অনন্য পাঠশালা সাঁথিয়ায় ভ্যান চালককে পিটিয়ে আটোভ্যান ছিনতাই বেড়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি পৈত্রিক সম্পত্তি ভূমি দস্যু দখলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে মিলছে না সমাধান বেড়ায় পরিবেশ ভারসাম্য রক্ষায় এসএসএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাঁথিয়া দোকান এবং বাড়িতে একমাসে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার বেড়ায় চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান, ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে ফার্মেসিকে ভ্রাম্যমাণে জরিমানা প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসিতে জিপিএ ৩.৮৯ পেল সাঁথিয়ার কলি বেড়ায় বিষধর সাপের কামড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মৃত্যু

বেড়ায় মাদকবিরোধী অভিযান: ৫ যুবককে কারাদণ্ড ও জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

আবুজর গিফারী, বেড়া, পাবনা: পাবনার বেড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১২ জুলাই, ২০২৬) এ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারের সার্বিক তত্ত্বাবধানে এসআই আসাদুজ্জামান, এএসআই সোহেল রানা ও কনস্টেবল মোয়াজ্জেমের সহযোগিতায় এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক সেবনের অপরাধে ২ জনকে আটক করা হয়।
​অন্যদিকে, বেড়া উপজেলার আমিনপুর থানা পুলিশ পৃথক আরেকটি অভিযান চালিয়ে আরও ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করে।
​পরবর্তীতে আটককৃত ৫ জনকে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত পরিচালনা করে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করেন।
​দণ্ডপ্রাপ্তরা হলেন:
​রিপন (৩৫): পিতা- শাহাদাৎ মন্ডল, গ্রাম- মন্ডল পাড়া (চর ভারারা), থানা- পাবনা সদর। তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​রাকিবুল ইসলাম রাফি (২৫): পিতা- মৃত করিম শেখ, গ্রাম- নাটিয়া বাড়ি, থানা- আমিনপুর।
​সাকিব শেখ (২২): পিতা- মোঃ একরাম শেখ, গ্রাম- বোয়ালিয়া, থানা- আমিনপুর।
​সোহাগ খা (২৮): পিতা- মৃত মুন্নাফ এবং মোঃ মুরাদ শেখ (৩৫): পিতা- মোঃ শাকের শেখ, উভয় গ্রাম- সম্ভুপুর, থানা- বেড়া।
​আদালত শেষোক্ত ৪ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

​বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!