বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

৪৬ বছর পেরিয়ে ৪৭ বছরে বেড়া প্রেস ক্লাব: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

নাছির হোসাইনঃ “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমৃদ্ধির ৪৬ বছর” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৬ বছর পেরিয়ে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পদার্পণ করেছে পাবনার ঐতিহ্যবাহী গণমাধ্যম সংগঠন ‘বেড়া প্রেস ক্লাব’। এ উপলক্ষে আজ ২৯ জুন ২০২৬, সোমবার এক বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।  বেড়া প্রেসকাবের আহবায়ক সামসুল ইসলাম চৌধুরী (সজিব) এর সভাপতিত্বে আবুজর গিফারির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আব্দুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক মহসীন মল্লিক, সাবেক সহসভাপতি সিনিয়র সাংবাদিক এম রুহুল আমিন, সাবেক উপদেষ্টা বসন্ত দাস, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান হাফিজ, গ্যালাক্সী স্কুল এন্ড কলেজের পরিচালক রিফাত শাহরিয়ার, সাবেক সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সান, সাবেক দপ্তর সম্পাদক হারুন অর রশিদ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আব্দুর সবুর, সুজন দত্ত, আরিফ খাঁন, মিলন হোসেন মিন্টু, সরকার আরিফুর রহমান, নাছির হোসাইন, রিফাতুল আলম রিফাত, মির্জা অপু, শরিফুল ইসলাম আগুন, হাসান মিয়া, ময়দুল মল্লিক, সালমান, অভি উদ্দিন খাঁন (প্রিন্স), মনসুর মল্লিক, রাউজ আলী সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ১৯৮০ সালের ২৯ জুন প্রতিষ্ঠিত হওয়া বেড়া প্রেস ক্লাবের দীর্ঘ ৪৬ বছরের গৌরবময় পথচলার স্মৃতি চারণ করেন এবং আগামী দিনগুলোতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে প্রেস ক্লাবের সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!