শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

জাতসাখিনী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আজাদুর রহমান

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পাবনার বেড়া উপজেলার ৬ নং জাতসাখিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে জাতসাখিনী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  বিশিষ্ট সমাজসেবক মোঃ আজাদুর রহমান।

তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আজাদুর রহমান ছাত্ররাজনীতি থেকে তার রাজনৈতিক পথচলা শুরু করেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি অংশের দাবি, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তিনি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এবং সাবেক যুগ্ম আহ্বায়ক বেড়া উপজেলা ছাত্রদল রাজনীতির সাথে জড়িত ছিলেন ।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে আজাদুর রহমান ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং আগামী নির্বাচনে সমর্থন চেয়ে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায় মোঃ আজাদুর রহমান বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত আছেন। তার মধ্যে দারুল উলুম ক্বওমীয়া হাফিজিয়া বাতেনিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক ও টাংবাড়ী বায়তুন নুর জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
টাংবাড়ি এলাকার হাসান জানান, আজাদুর রহমান স্বচ্ছ ও গ্রহণযোগ্য একজন ব্যক্তি, তিনি কোন শালিশ বানিজ্য করেন না। আশা করি তার মত ব্যাক্তি চেয়ারম্যান নির্বাচিত হলে আমাদের সমাজকে মাদকমুক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনবেন।
আজাদুর রহমানের সাথে কথা হলে তিনি জানান,জাতসাখিনী ইউনিয়নকে মাদকমুক্ত ও সুস্থ সমাজ বিনির্মাণ আমার প্রথম লক্ষ্য। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি, আমি মনে করি চেয়ারম্যানের দ্বারে মানুষ নয়, মানুষের দ্বারে চেয়ারম্যানদের পৌঁছানো উচিত। আগামীতে জনগণের সমর্থন পেলে ইউনিয়নের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করতে চাই। ভবিষ্যতে জাতসাখিনী ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!